বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে, ঘোষনা অমিত শাহের - The News Lion

বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে, ঘোষনা অমিত শাহের




দি নিউজ লায়ন ;  বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে এক বছরের মধ্যেই সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবায় এসে এমন প্রতিশ্রুতি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 


শাহ এদিন সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ২০১৫ সাল, ২০১৬ সাল এবং ২০১৯ সালেও দিদি বলেছিলেন সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করবেন। কিন্ত আজ পর্যন্ত সুন্দরবন আলাদা জেলার মর্যাদা পায়নি। আমি কথা দিচ্ছি,আপনারা বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনুন। ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। 


একইসঙ্গে অমিত শাহ বলেন, বিজেপি বাংলায় সরকার গড়লে মতসজীবিরা মাথাপিছু তিন লক্ষ রুপি করে বীমা পাবেন। সুন্দরবনে বাঘ সংরক্ষণে আলাদা ব্যাবস্থা নেওয়া হবে। শাহ অভিযোগ তুলে বলেন, মমতা দিদি সুন্দরবনের সঙ্গে অন্যায় করেছেন। আমরা সুন্দরবনকে ভারতের অন্যতম উন্নত এলাকা হিসাবে গড়ে তুলবো।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.